Showing posts with label যেমন-তেমন. Show all posts
Showing posts with label যেমন-তেমন. Show all posts

Thursday, 2 August 2012

বর্ষায় বসন্ত বিলাপ



“সে ছিল তখন উনিশ আমি তখন ছত্তিরিশ
প্রেমে পড়তে লাগে না বয়স মনে থাকেনা উনিশ বিশ” - নচিকেতা

সক্কাল থেকে শুধু এই গানটাই মনে পড়ছে আর গুন গুন করে যাচ্ছি... কে জানে বাবা আজ আমার কি হয়েছিল? শেষ মেশ থাকতে না পেরে আমার হেল্পার একটু স্বভাব বিরুদ্ধ চড়া গলায়

টুকরো স্মৃতি



ছোটবেলায় পাড়ার কিছু বন্ধুদের সাথে সখ করে ‘রং’ খেলতে গিয়েছিলাম। একরাশ ছেলেমেয়ে ধেই ধেই করে যেই রং নিয়ে তেড়ে এসেছে ওমনি বাবারে মারে বলে কেঁদে ঘরে পলায়ন... তখন বয়স সাত। তারপর প্রায় উনিশ বছর বয়স অবধি রং খেলার দিন ঘরের বাইরে বের হইনি। যাদবপুর ইউনিভারসিটিতে সেকেন্ড

আজ-কাল, আজকাল আমি



হঠাৎ করে বন্ধু মহলে কেমন একটা শোরগোল পড়ে গেল ব্লগে লিখতে হবে। এতদিন শুনে এসেছি কোনও এক নামীদামী সেলেব্রিটি নাকি ব্লগে কিসব(ছাইপাঁশ) কমেন্ট করে রাতারাতি সাড়া ফেলে দিয়েছে বেশ। ও বাবা! ব্লগে লিখেটিখে আমি আবার সেলেব্রিটি হয়ে যাব নাকি! ভাবতে কিন্তু মন্দ লাগছে না। অবশ্য ভাবতে অনেককিছুই ভালো লাগে, ভাবনাগুলোর জট পাকতেও বেশি সময় লাগে না। সময় লাগে সেই জটগুলোকে খুলতে। তারপর যদি সেটা নিয়ে লেখার কথা ভাবতে হয়...